CO-STAR Prompting Method: Perfect AI Prompt লেখার সহজ উপায়
A
Ankan Das
May 12, 2026

Learn what the CO-STAR Prompting Method is and how to write perfect AI prompts for ChatGPT in simple Bangla. A beginner-friendly guide to prompt engineering.
বর্তমানে ChatGPT, Gemini, Claude সহ বিভিন্ন AI tools অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় আমরা AI থেকে ঠিকমতো output পাই না। কেউ overly long response দেয়, কেউ আবার completely different answer দেয়।
এর প্রধান কারণ হলো — ভুল prompt লেখা। AI থেকে ভালো output পাওয়ার জন্য শুধু question করলেই হয় না, সঠিকভাবে instruction দিতে হয়। আর এই কাজটাই সহজ করে দেয় CO-STAR Prompting Method।
CO-STAR Prompting Method কী?
CO-STAR হলো AI prompt লেখার একটি structured framework।
এটি ব্যবহার করলে আপনি AI কে clear instruction দিতে পারবেন, ফলে AI আরও accurate, professional এবং organized response দিবে।
CO-STAR এর পূর্ণরূপ হলো:
- C → Context
- O → Objective
- S → Style
- T → Tone
- A → Audience
- R → Response
আচ্ছা ধরুন, আপনি একটা mobile banking app এর OTP login feature test করবেন। এখন normally আমরা কী করি? আমরা ChatGPT তে গিয়ে হয়তো লিখি:
Generate OTP login test cases. ব্যাস। এতটুকুই লিখি। কিন্তু problem হলো এখানে AI ঠিকভাবে বুঝতে পারছে না: কোন ধরনের app? কতগুলো test case লাগবে? কোন format এ লাগবে? কার জন্য লাগবে? response short হবে নাকি detailed হবে? ফলে AI random output দেয়। এখন একই জিনিস যদি আমরা CO-STAR method use করে লিখি তাহলে prompt টা এমন হবে
1. Context (C)
Context হলো background information। এখানে আপনি AI কে situation বুঝাবেন।
Example:
You are testing OTP login feature of a mobile banking app.
এখানে AI কে situation বুঝানো হচ্ছে। মানে: এটা mobile banking app . feature হলো OTP login . AI এখন এই feature related চিন্তা করবে
2. Objective (O)
Objective মানে আপনি কী চান।
Example:
Generate 5 test cases.
এখানে exact কাজ বলা হচ্ছে। মানে: AI কে test case বানাতে হবে
total ৫টা
3. Style (S)
Style মানে output কোন format এ হবে।
Example:
Use tablular format.
এখানে output এর structure define করা হচ্ছে।
4. Tone (T)
Tone মানে response এর mood বা feel।
Example:
Professional and concise.
Tone হতে পারে:
- Professional
- Friendly
- Technical
- Formal
- Beginner-friendly
5. Audience (A)
Audience মানে কার জন্য লেখা হচ্ছে।
Example:
Audience: QA Tester.
এখন AI সহজ language use করবে।
6. Response (R)
Response অংশে আপনি final output কেমন হবে সেটা define করবেন।
Example:
Return output in table format without explanation.
এখন response concise থাকবে।
Full CO-STAR Prompt Example:
You are a senior qa engineer and you are testing OTP login feature of a mobile banking app.Generate 5 test cases.Use tablular format.Professional and concise.QA Tester. Return output in table format without explanation.
এখন দেখুন, এখানে আমরা AI কে step by step clear instruction দিচ্ছি।
প্রথমে বললাম এটা mobile banking app এর OTP login feature। তারপর বললাম আমাদের ৫টা test case লাগবে। এরপর বলে দিলাম কোন style এ লিখতে হবে — মানে table format এ। Response কেমন হবে সেটাও বলে দিলাম — professional এবং concise। কার জন্য লিখছে? QA Tester এর জন্য। এমনকি final output table আকারে দিতে হবে সেটাও mention করে দিলাম। এখন AI এর আর guess করার দরকার হচ্ছে না।তাই output অনেক বেশি clean, professional, এবং accurate হবে।
কোথায় CO-STAR ব্যবহার করা যায়?
CO-STAR শুধু content , test case writing এর জন্য না। অনেক জায়গায় ব্যবহার করা যায়। যেমন:
- Blog Writing
- Email Writing
- QA Testing
- API Documentation
- Resume Writing
- Coding Prompt
- Social Media Caption
- YouTube Script Writing
এতক্ষণ মন দিয়ে পড়ার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ । আপনি চাইলে আমার অন্য লেখাও পড়তে পারেন : ankandas.me/blogs
রেফারেন্স: