Software Testing Fundamentals (Part 1): Definition, Importance & Getting Started

A

Ankan Das

February 28, 2026

3 min read
Software Testing Fundamentals (Part 1): Definition, Importance & Getting Started

Learn the fundamentals of software testing in Bengali, understand its importance in software development, and discover how beginners can start a successful career in QA and SQA.

হ্যালো, আমি অংকন। 😊 SQA (Software Quality Assurance) শিখতে থাকা একজন শিক্ষার্থী। এখনও অনেক কিছুই জানি না, কিন্তু যেটুকু শিখছি, সেটা নিজের মতো করে বুঝে লিখে রাখার চেষ্টা করি। তাই ভাবলাম, এই শেখার পথচলাটা সবার সঙ্গে শেয়ার করি। আমি এক্সপার্ট নই , তবে একজন কুইক লার্নার। তাই সব কিছু দ্রুত শিখে নিতে পারি । আমি যেইটা জানি সেইটা সহজে লিখতে চেষ্টা করবো।
আপনি এই লেখা পরছেন মানে আপনি সফটওয়্যার টেস্টিং সম্পর্কে জানতে আগ্রহি তাই আপনার জন্য এই সিরিজে টেস্টিং শেখার ছোট ছোট বিষয়গুলো সহজ ভাষায় লিখবো। তাই ভয় পাবেন না , চলুন শুরু করিঃ 

📌 Part 1: টেস্টিং মানে কী? কেন শিখবো? কিভাবে শুরু করবো?
প্রথম প্রশ্ন :সফটওয়্যার টেস্টিং কী?
Software Testing হলো আপনার সিস্টেমটা রিকোয়ারমেন্ট অনুযায়ী সঠিকভাবে কাজ করছে কিনা বা যেভাবে কাজ করার কথা, সেভাবেই কাজ করছে কিনা সেটা যাচাই করা। 
অনেকেই ভাবে, টেস্টিং মানে ডেভেলপার কাজ শেষ করার পর সিস্টেম চালিয়ে দেখে নেওয়া সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাও টেস্টিংয়ের একটা অংশ। কিন্তু আসলে টেস্টিং মানে হচ্ছে ইউজার কিভাবে ব্যবহার করবে, সেটা ভেবে চিন্তা করে টেস্ট করা এবং এমন ভুল খুঁজে বের করা, যেটা দেখা যাচ্ছে না । একজন ভালো টেস্টার শুধু কাজ করছে কিনা দেখে না, সে ভাবে কোথায় ভুল হতে পারে?

দ্বিতীয় প্রশ্ন তাহলে টেস্টিং শিখবো কেন?
ডেভেলপাররা কোড লেখেন, কিন্তু মানুষ মাত্রই ভুল করতে পারে। একজন QA সেই ভুলগুলো প্রোডাকশনে যাওয়ার আগেই ধরার চেষ্টা করে।
একটা প্রোডাক্টের মান ঠিক রাখতে টেস্টিং খুব গুরুত্বপূর্ণ। আর ক্যারিয়ার হিসেবেও টেস্টিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে। ভালো বিষয় হলো  Non-CSE ব্যাকগ্রাউন্ড থেকেও QA হওয়া সম্ভব। 
🛠 কিভাবে শুরু করবো?
শুরুর জন্য আপনাকে খুব বেশি কিছু জানতে হবে না। ধাপে ধাপে এগোলে সহজেই শেখা যায়।
Step 1: বেসিক ধারণা ক্লিয়ার করুন
SDLC (Software Development Life Cycle)
STLC (Software Testing Life Cycle)
Bug, Test Case, Requirement, Scenario কি এসব টার্ম বুঝুন । ভয় নেই আমি সব কিছু পরবর্তী পার্টে বুঝিয়ে লিখবো । 
Step 2: Manual Testing দিয়ে শুরু করুনঃ
প্রথমে Manual Testing শিখুন।
কীভাবে টেস্ট কেস লিখতে হয়
কীভাবে বাগ রিপোর্ট করতে হয়
কীভাবে requirement বিশ্লেষণ করতে হয়
Step 3: বাস্তব প্রজেক্টে প্র্যাকটিস করুনঃ
নিজের বানানো ওয়েবসাইট বা কোনো পরিচিত সাইট নিয়ে:
ফর্ম টেস্ট করুন
লগইন সিস্টেম পরীক্ষা করুন
Edge Case খুঁজুন 
Step 4: ধীরে ধীরে Automation-এ যানঃ
Manual ভালোভাবে শেখার পর:
Selenium
Cypress
Postman (API Testing) শিখবেন কিন্তু আগে আপনাকে শুরু করতে হবে কোন কিছু শুরু না করলে শেষ পর্যন্ত যাওয়া যায় না , আপনি এই লেখা পড়া দিয়েই কিন্তু টেস্টিং শেখা শুরু করে দিয়েছেন তাই এখন আপনি থিয়রি পড়া দিয়ে শুরু করে দেন। পাশাপাশি দেখুন ত কোন একটা ওয়েবসাইট এর লগিন পেজ ঠিক মতো কাজ করছে কি না ? 
দেখেছেন ? তাহলে আপনার টেস্টিং জার্নি শুরু  হয়ে গেল । 
এখন বলি আমার শুরুর গল্প । আমি নিজেও একদম সাধারণভাবে শুরু করেছিলাম  প্রথমে YouTube দেখে বেসিক ধারণা নিই।
পরে EDGE প্রোগ্রামের মাধ্যমে Khulna University এর একটি কোর্স করি।
আমার শুরুটা ছিল খুব ছোট একটি জিনিস দিয়ে  একটি Login Page।
আমি নিজেকে প্রশ্ন করতাম:
এটা কীভাবে কাজ করছে?
ভুল পাসওয়ার্ড দিলে কী হয়?
ফাঁকা রেখে সাবমিট করলে কী হয়?
SQL Injection দিলে কী হতে পারে?
একই ইউজার বারবার লগইন করলে কী হয়?
এই ছোট ছোট জিনিসগুলোই ছিল আমার প্রথম চ্যালেঞ্জ।
আর এখান থেকেই টেস্টিংয়ের প্রতি আমার গভীর আগ্রহ তৈরি হয়।
 শেষ কথা টেস্টিং শেখা মানে শুধু একটি স্কিল শেখা না । এটি এমন একটি মানসিকতা তৈরি করা যেখানে আপনি সবকিছুকে প্রশ্ন করতে শিখবেন।আপনি যদি বিশ্লেষণ করতে ভালোবাসেন, সমস্যা খুঁজতে ভালোবাসেন, এবং সফটওয়্যারকে নিখুঁত করতে চান তাহলে টেস্টিং আপনার জন্য একটি শক্তিশালী ক্যারিয়ার পথ হতে পারে।
পরবর্তী পার্টে শুরু করবো Test Case , Test Scenarioকী ? Bug Priority ও Severity দিয়ে । পরবর্তী পার্ট দেখতে আমার linkedin ফলো করতে পারেন ।