Agile আর Scrum কী? সহজ ভাষায় বিস্তারিত আলোচনা
A
Ankan Das
May 12, 2026

Learn what is agile and scrum, how Agile methodology works, and why it is widely used in sdlc. A simple Bengali guide to Scrum, sprint, Agile processes.
বর্তমানে software industry তে সবচেয়ে বেশি ব্যবহৃত development methodology গুলোর মধ্যে অন্যতম হলো Agile। ছোট startup থেকে শুরু করে বড় বড় software company পর্যন্ত এখন Agile follow করে project manage করে।

আমি যখন প্রথম Agile সম্পর্কে শুনি তখন বিষয়টা একটু confusing লাগছিল। পরে বুঝলাম এটা আসলে software development কে অনেক সহজ, fast এবং flexible করার একটা smart way।
এই ব্লগে আমি সহজ ভাষায় Agile কী, কেন ব্যবহার করা হয়, Scrum কী, Agile এর সুবিধা-অসুবিধা সহ সবকিছু explain করার চেষ্টা করবো। সফটওয়ার টেস্টিং কিভাবে এইটা ব্যাবহার করে সেইটা জানবো।
Agile কী?
সহজভাবে বললে Agile হলো software development করার একটি modern process যেখানে পুরো project একবারে না করে ছোট ছোট অংশে develop করা হয়।
আগে software project গুলোতে এমন হতো:
প্রথমে সব planning
- তারপর design
- তারপর coding
- শেষে testing
মানে পুরো project complete হতে অনেক সময় লাগতো।
কিন্তু Agile এ কাজ step-by-step হয়। ছোট ছোট feature তৈরি করা হয় এবং নিয়মিত update release দেওয়া হয়।
যেমন ধরুন একটি app বানানো হচ্ছে।
তাহলে পুরো app একবারে না বানিয়ে:
- প্রথমে login system
- তারপর dashboard
- তারপর notification
- তারপর payment
এভাবে ধাপে ধাপে development করা হয়।
Agile কেন এত জনপ্রিয়?
আমার কাছে Agile এর সবচেয়ে ভালো দিক হলো flexibility।
কারণ software project এ client এর requirement প্রায়ই change হয়। Traditional system এ change handle করা কঠিন ছিল।
কিন্তু Agile এ change easily manage করা যায়।
এছাড়া:
দ্রুত কাজ deliver করা যায়
Bug দ্রুত ধরা পড়ে
Client এর feedback নেওয়া যায়
Team communication ভালো হয়
এই কারণেই এখন প্রায় সব modern company Agile ব্যবহার করে।
Agile কিভাবে কাজ করে?
Agile এ পুরো project কে ছোট ছোট cycle এ ভাগ করা হয়। এগুলোকে সাধারণত Sprint বলা হয়।
একেকটা Sprint সাধারণত:
১ সপ্তাহ
২ সপ্তাহ
অথবা ১ মাসের হয়
প্রতিটি sprint এ কিছু specific feature complete করা হয়।
উদাহরণ:
Sprint 1
Login system
Sprint 2
Profile system
Sprint 3
Notification feature
Sprint 4
Payment integration
এভাবে ধাপে ধাপে পুরো project complete হয়।

Scrum কী?
অনেকে Agile আর Scrum কে একই জিনিস মনে করে। আসলে দুইটা আলাদা।
Agile হলো মূল idea বা methodology।
আর Scrum হলো Agile follow করার একটি জনপ্রিয় framework।
মানে Scrum কিছু নিয়ম follow করে Agile way তে কাজ করতে সাহায্য করে।
Scrum এ কী কী থাকে?
Sprint
ছোট development period।
Daily Standup
প্রতিদিন ছোট meeting হয়।
সেখানে সাধারণত বলা হয়:
গতকাল কী কাজ করেছি
আজ কী করবো
কোনো সমস্যা আছে কিনা
Product Backlog
Project এর সব task এর list।
Sprint Review
Sprint শেষে completed কাজ দেখানো হয়।
Retrospective
কোথায় improvement দরকার সেটা discuss করা হয়।
Agile Team এ কারা থাকে?
সাধারণত Agile team এ থাকে:
Product Owner
কি feature লাগবে সেটা manage করে।
Scrum Master
Team কে proper process follow করতে help করে।
Developers
Code করে।
Software test করে এবং bug খুঁজে বের করে।
Agile এর সুবিধা
আমার কাছে Agile এর কিছু বড় সুবিধা হলো:
- Fast Delivery
- দ্রুত feature release দেওয়া যায়।
- Better Communication
- Team এর সবাই connected থাকে।
- Easy Changes
- Requirement change সহজে handle করা যায়।
- Better Software Quality
- Regular testing এর কারণে bug কম থাকে।
- Client Satisfaction
- Client feedback অনুযায়ী feature improve করা যায়।
Agile এর কিছু অসুবিধাও আছে
সবকিছুর মতো Agile এরও কিছু limitation আছে।
যেমন:
- Proper documentation কম হতে পারে
- অনেক change আসলে project scope বাড়ে
- Experienced team দরকার হয়
- Planning বারবার change হতে পারে
- তবে overall modern software development এর জন্য Agile অনেক effective।
এমন আরও Software Development, QA, Agile, Scrum এবং Technology related সহজ বাংলা tutorial পড়তে আমাদের অন্যান্য ব্লগগুলোও দেখতে পারেন। নিয়মিত নতুন নতুন guide এবং tech content পেতে আমাদের সাথে থাকুন।